সীতাকুণ্ডের সাবেক জামায়ত নেতা তৌহিদুল হক স্থায়ী বহিষ্কার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমির তৌহিদুল হক চৌধুরীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা রুকন সম্মেলনে কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জামায়াত সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সে সময় তিনি সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির পদে দায়িত্বে ছিলেন। বহিষ্কারের পর তার রুকন (সদস্য) পদও বাতিল করা হয়। ফলে তিনি উপজেলা আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি পান।
সাময়িক বহিষ্কারের পর তাকে কেন্দ্রীয় সিদ্ধান্তে ‘পর্যবেক্ষণে’ রাখা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শৃঙ্খলা ফিরে না আসায় কেন্দ্রীয় জামায়াত তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলীয় সূত্র মতে, এই বহিষ্কারের ফলে তিনি আর জামায়াতের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন, তৌহিদুল হক চৌধুরী আর জামায়াতের কেউ নন। আমরা প্রশাসনসহ বিভিন্ন দফতরে বিষয়টি অবহিত করেছি। তার কোনো কর্মকাণ্ডের দায়ভার জামায়াত নেবে না।
তৌহিদুল হককে বহিষ্কারের কারণ জানতে চাইলে জামায়াতের উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার বলেন, সাধারণত শৃঙ্খলাভঙ্গের কারণে সংগঠন এমন সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে মন্তব্য এড়িয়ে যান তিনি। তার ভাষায়, ‘এসব সংগঠনের অভ্যন্তরীণ বিষয়।’
এদিকে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন তৌহিদুল হক চৌধুরী। তিনি বলেন, আমাকে বহিষ্কার করা হয়নি। তবে সংগঠনের পক্ষ থেকে দলীয় কোনো কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস