নাঙ্গলকোটে কিশোরী গ্যাং এর হামলা ও বসত বাড়ি ভাংচুর
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখীল গ্রামে কিশোর গ্যাং এর দেশীয়অস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে অতর্কিত হামলায় বসতবাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্তদের আর্তচিৎকারে এলাকাবাসী দাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়।
জানা যায়, ছগরী পাড়া গ্রামের সেলিমের ছেলে ইলিয়াস এর নেতৃত্বে ২ শতাধিক কিশোর গ্যাংয়ের সদস্য রামদা, চাইনিচ কুড়াল ও আগ্নেয়াস্ত্র নিয়ে কুকুরিখীল গ্রামের জাহাঙ্গীর, রিপন, রনি, আব্দুল মন্নান, হান্নান, ইউছুফ মিয়া, মমিনের দোকান, মালয়েশিয়া রফিকের বাড়ী, মোহাম্মদ মোস্তফা, আবুল হাশেমের বাড়ী ঘর ভাংচুর করে। পরে মাহিনী বাজার এসে সিএনজি ও অটোরিকশার যাত্রীদের নামিয়ে সিএনজি ও অটোরিকশা কুপিয়ে ভাংচুর করে, এতে বাজার ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর বিএনপি নেতারা ঘটনাস্হল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
এবিষয়ে স্থানীয় এলাকাবাসী এ হামলার সুষ্ঠু নিরপেক্ষ বিচারের জোর দাবি জানিয়েছেন।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এমএসএম / এমএসএম
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ