ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না পাংশা পৌরবাসীর


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ৩:২৬

প্রায় ২০ বছর ধরে পানিবন্দি রাজবাড়ীর পাংশা পৌরসভার তিনটি এলাকা। এতে বর্ষা মৌসুমে চরম ভোগান্তি পোহাতে প্রায় ১২ থেকে ১৩শ পরিবারকে। জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না তাদের।

পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাংলাপাড়া, বৈরগীপাড়া ও ওয়ালটন মোড় নামক তিনটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না তাদের। জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তিন এলাকার বাসিন্দারা। জলাবদ্ধতায় বাড়িঘর হয়ে পড়ছে বসবাসের অনুপযোগী। অনেকের বসতঘরের মধ্যেও পানি প্রবেশ করেছে। এলাকার একটি নির্মানাধীণ সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। গবাদিপশু নিয়ে পড়েছেন বিপাকে। এছাড়াও বিভিন্ন দুর্ভোগে জীবনযাপন করছেন তারা।

ভুক্তভোগী এলাকাবাসী বলেন, জলাবদ্ধতার কারণে আমরা গুরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে দুশ্চিন্তায় আছি। এছাড়াও রান্নবান্না, বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন জটিলতায় ভুগছি। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনায় শিশুসহ আমরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। নামমাত্র পৌরসভা; এরচেয়ে গ্রামগঞ্জের মানুষগুলো অনেক শান্তিতে বসবাস করেছন বলে জানান তারা। 

এ বিষয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাদশা মণ্ডল বলেন, এলাকায় এখন নতুন বাড়িঘর ও বড় বড় বিল্ডিং হওয়ায় পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এলাকার সবাই যদি ড্রেনেজ ব্যবস্থার জন্য নিজ নিজ জায়গা ছেড়ে দেন, তাহলে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।

এ বিষয়ে পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, এই এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসনের জন্য অনেকবার উদ্যোগ গ্রহণ করেছিলাম। কাজ করতে গেলে কেউ জায়গা দিতে চায় না। সবাই ড্রেনেজ ব্যবস্থার জন্য নিজ নিজ জায়গা ছেড়ে দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়