বালাগঞ্জে পুলিশের ওপর হামলা করে পালায় আসামি, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আটক
সিলেটের বালাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত ৭ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে এই ঘটনা ঘটে। তবে রাজনৈতিক নেতাদের চাপের কারণে ঘটনা প্রকাশে পুলিশের অনীহা দেখা গেছে।
দেরিতে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বালাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-৬) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের ইউনুস খানের ছেলে ফুজায়েল আহমদ খান সাজুকে (৩৫) আদালত দুই বছরের সাজা এবং ১ হাজার টাকা জরিমানা করেন। আদালত রায় ঘোষণার সময় সাজু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাজু বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।
বালাগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে এসআই শাহ ফরিদ, এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এসআই সৌরভ সাহা, এএসআই কানন কুমার দাস ও এএসআই সুবীর চন্দ্র দেব তাদের দল নিয়ে মাদ্রাসা বাজার ব্রিজের ওপর থেকে সাজুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তার হাতে হাতকড়া পরানো হয়। এসময় সাজু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও চিৎকার করতে থাকেন। মুহূর্তের মধ্যে সাজুর ভাই, যুবলীগ নেতা রাজুসহ তাদের ১০-১২ জন সহযোগী পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ সাজুকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে এএসআই কানন কুমার দাসের গলাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। এসময় পুলিশকে রক্ষা করতে গিয়ে স্থানীয় কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া, ওসি (তদন্ত) ফয়েজ আহমদ এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএমসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। রাত সাড়ে বারোটার দিকে তাদের প্রচেষ্টায় ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া সম্ভব হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম বলেন, ৮ আগস্ট আসামি সাজুকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ
শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩