তুহিন হত্যায় কালকিনিতে বিচার দাবির কর্মসূচি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বক্তৃতা দেন—উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন ফকির লিটন, সাবেক প্রেসক্লাব সম্পাদক শামীম খন্দকার, ভুরঘাটা প্রেসক্লাবের সম্পাদক হারন অর রশিদ, কালকিনি মডেল প্রেসক্লাবের সম্পাদক আশরাফুর রহমান হাকিম, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউদ্দিন লিয়াকত, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ, কালকিনি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সৈয়দ শামীম, একুশে টিভির সাংবাদিক রকিবুজ্জামান, সাংবাদিক শাহাজালাল, সবুজ ইব্রাহিম, আজাদ, মো. মাসুম ও রাজীব।
বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়