ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রাইভেটকারে বস্তাভর্তি মদের বোতল: পুলিশ দেখে পালালো কারবারি


হারুন অর রশিদ photo হারুন অর রশিদ
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ১:৫৭

শেরপুরের নালিতাবাড়ীতে টহল পুলিশের গাড়ি দেখেই প্রাইভেটকারে মদের বোতলভর্তি বস্তা ফেলে পালিয়ে গেছে মাদক কারবারি ও চালক। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪২-৯৭০৭) ও এগারো বস্তা ভারতীয় মদ জব্দ করে নালিতাবাড়ী থানা পুলিশ। আটককৃত এসব মদের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে পাচারকালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় জড়িতরা।

পুলিশ জানায়, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে উধাও হয়ে যায় জড়িতরা। এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাশী চালায়। তল্লাশীকালে পেছনের ছিট ও পিছনের ডালায় রাখা মোট ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ওইসব বস্তা খোলে ২৯৭ বোতল ভারতীয় ব্র‍্যান্ড ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়িাল ব্লু, ম্যাকডুয়েলস ও রয়েল স্ট্যাগ মদ পাওয়া যায়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার