পাটগ্রামে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় বাংলাদেশ পৌরসভা অ্যাসোসিয়েশনের নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভা প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পাটগ্রাম পৌরসভার সচিব আশরাফুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট। সম্মেলনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির (বিএপিএস) সভাপতি ও উদ্বোধক হিসেবে আব্দুল আলীম মোল্যা, প্রধান বক্তা হিসেবে বিএপিএসের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও বিশেষ বক্তা হিসেবে বিএপিএসের সাংগঠনিক সম্পাদক জিসান বাবু বক্তব্য দেন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান, বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, রংপুর বিভাগের আহবায়ক মজিবর রহমান, সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের লালমনিরহাট জেলা ও নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়। লালমনিরহাট জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন- লালমনিরহাট পৌরসভার মোস্তাকের রহমান, সাধারণ সম্পাদক হন পাটগ্রাম পৌরসভার অনুপ কুমার রায় লিটন ও নীলফামারী জেলার সভাপতি নির্বাচিত হন নীলফামারী পৌরসভার গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন- জলঢাকা পৌরসভার রউফুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পাটগ্রাম ইউনিটের সভাপতি মোবারক আলী, পাটগ্রাম পৌরসভার ও অন্যান্য পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা- কর্মচারীগণ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন