কুষ্টিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান পুলিশ সুপারের
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সকাল ১০টায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, এবং এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
উক্ত সভায় কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সাম্প্রতিক অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় বিষয়ে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। শুধু পুলিশ বাহিনী নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককেই আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় উপস্থিত অন্য কর্মকর্তাগণও বিভিন্ন দিক তুলে ধরেন এবং জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন।
সভা শেষে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে কুষ্টিয়াকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম