ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কেন্দ্রীয় যুবদল নেতা মুসাব্বির সাফির গণসংযোগে ৩ হাজার মোটরসাইকেল-৩১ দফার লিফলেট বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৮-২০২৫ বিকাল ৫:০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিনিয়ার  কে.এম.এস মুসাব্বির শাফি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্টীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে পথসভা ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও বিএনপির পক্ষে জনসমর্থণ বৃদ্ধিতে গণসংযোগ করেন। দায়িত্বশীল তরুন ও যুবকদের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ বিবেচনায় মুসাব্বির সাফি অনেকটাই জনপ্রিয় নেতৃত্ব নতুন প্রার্থীদের মধ্যে ।
গতকাল শনিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি বিশাল শোডাউনে প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বহরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলার আগ্রাদিগুন হয়ে মধইল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং পত্নীতলা নজিপুর বাজারে লিফলেট বিতরণ, গণ সংযোগ করেন। গণসযোগ শেষে নজিপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক পত্নীতলা ও ধামইরহাট আসনে মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি। এ সময় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন