ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতায় চালু হলো প্রথম লোকাল এসি ট্রেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৫ সকাল ৯:২২

কলকাতায় চালু হয়েছে প্রথম লোকাল এসি ট্রেন। বাইরে থেকে দেখলে এটি অনেকটা মেট্রোর মতো হলেও প্রযুক্তিগতভাবে ট্রেনটির কিছু পার্থক্য আছে। সম্প্রতি এর উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। 
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন এক জোড়া ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাটে চলাচল করবে। 
কী কী বিশেষত্ব রয়েছে এই ট্রেনে
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
পুরনো নন-এসি লোকালের তুলনায় নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে এই ট্রেনের পাওয়ার বেশি। দ্রুত গতিতে পিকআপ হওয়ার পাশাপাশি ব্রেকিং সিস্টেমও দ্রুত কাজ করে।
সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা
অগ্নি নির্বাপন যন্ত্র, বিপদে গার্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের টক-ব্যাক সিস্টেম, আপৎকালীন পরিস্থিতিতে স্লাইডিং ডোর খোলার লকিং ব্যবস্থা, জরুরি অ্যালার্ম, প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা। 
যাত্রীসুবিধা
মেট্রোর মতো বড় বড় জানালা থাকায় যাত্রীরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। যাত্রীরা চলন্ত অবস্থায় এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও স্পেশাল 
কেবিনের এসি থেকে নিষ্কাশিত পানি স্বয়ংক্রিয়ভাবে জানালা পরিষ্কারের কাজে ব্যবহার হবে- যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিনির্ভর। এটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলা চলে।
ভেস্টিবিউল গ্যাংওয়েতে উপকার কী হবে?
এই ট্রেনে রয়েছে ১২টি কামরা। প্রতিটি ভেস্টিবিউল গ্যাংওয়ে দিয়ে জোড়া বা সংযুক্ত৷ তার ফলে যাত্রীরা নিজেদের ভিড় বুঝে এক কামরা থেকে আরেক কামরা চলে যেতে পারবেন। 
চ্যালেঞ্জ কী? 
এই ট্রেনের স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা চালকের নিয়ন্ত্রণে খুলবে ও বন্ধ হবে। মেট্রোর মতো রেকর্ড করা ঘোষণা না থাকায় চালককে নিজে সঠিক দিক নির্ধারণ করে দরজা পরিচালনা করতে হবে, যা লোকো মাস্টারদের জন্য চ্যালেঞ্জিং।

 

 

Aminur / Aminur

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে দিলেও তার মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

ইরানের বৈশ্বিক বিমান পরিষেবা সংস্থা ‘বন্ধ হচ্ছে’ : মার্কিন অর্থমন্ত্রী

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল