ভূমি জরিপ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কুষ্টিয়ায়
জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সভাকক্ষে EDLMS (Enhancing Digital Land Management System) প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদর উপজেলায় চলমান "ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা এবং জরিপ চলাকালীন ভূমি মালিকগণের করণীয়" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
জোনাল সেটেলমেন্ট অফিস, কুষ্টিয়া কর্তৃক আয়োজিত এ গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা এর মহাপরিচালক (গ্রেড-১) জনাব মো: সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন EDLMS প্রকল্পের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক জনাব মো: মোমিনুর রশিদ।
সেমিনারে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: তৌফিকুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
সেমিনারে বক্তারা ডিজিটাল ভূমি জরিপের প্রয়োজনীয়তা, এর সুবিধা এবং ভূমি মালিকদের সচেতন ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ভূমি মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জরিপ কার্যক্রম চলাকালীন তাঁদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা