ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৩:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, আতাউর রহমান পিন্টু, সাংবাদিক আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরি, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন, ওমর ফারুক, আব্দুল কুদ্দুস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মাধ্যমে সাহসীদের থামিয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চেয়েছে সন্ত্রাসীরা। এই ন্যাক্কারজনক হত্যার মাধ্যমে নতুন করে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করার হীন চেষ্টা চালানো হয়েছে। শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার মাধ্যমে ভয়ের যে সংস্কৃতি চালু করতে চেয়েছে সন্ত্রাসীরা তা কখনোই সফল হতে দেয়া যাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার

বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ

রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার