খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা সবুজ অরণ্য বাঁচলেই বাঁচবে প্রকৃতি ও প্রাণ
"পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি" স্লোগানে খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলে এসে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করে। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা করে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সবুজ অরণ্য বাঁচলেই বাঁচবে প্রকৃতি ও প্রাণ মন্তব্য করে প্রধান অতিথি বলেন, পরিবেশ বাঁচলে জীববৈচিত্র্য ও পৃথিবীর নিরাপদ থাকবে। তাই সকলে নিজ নিজ দায়িত্ব থেকে গাছ লাগানোর মধ্য দিয়ে আগামী প্রজম্ম সে গাছের অক্সিজেন পাবে এবং উপকৃত হবে বলে মন্তব্য করে গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।
খাগড়াছড়ি বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এতে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সম্পাদক এমএন আবছার, জেলা জামায়াতের আমির আব্দুল মোমেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা,রেড ক্রিসেট সোসাইটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন,খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আচার্য বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আব্দুল বাতেন মৃধা,খাগড়াছড়ি ইসলামী আন্দোলন এর সভাপতি মাও: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা এতে অংশ নেন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই পরিবেশ রক্ষায় পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে সকলকে গাছ লাগানোর আহ্বান জানান সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও বন বিভাগের যৌথ আয়োজনে ৭দিন ব্যাপী এই মেলায় ২৬টি স্টল অংশ নেন। খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে ১ হাজার বিভিন্ন ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার