ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মনিরামপুর ইটভাটা ভাটা মালিক সমিতির কমিটি গঠন


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১:৫

রবিউল ইসলাম মিঠুকে সভাপতি এবং মাহবুব হাসান ফারুককে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট্য মণিরামপুর ইটভাটা মালিক সমিতির কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি বাবর আলী জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি নাজির আহম্মেদ মুন্নু বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক সেলিম রেজা।
উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতা মাহববু হাসান ফারুকের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবীন নেতা মোঃ মুছা, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জামায়াত ইসলামীর জেলা সূরা সদস্য মাওলানা মহিউল ইসলাম। উপস্থিতি ছিলেন সংগঠনের উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা।
আলোচনা সভা শেষে রবিউল ইসলাম মিঠু সভাপতি ও মাহবুব হাসান ফারুক সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সভাপতি আক্তারুল ইসলাম, সহসভাপতি ইয়াকুব আলী গাজী, আয়ুব আলী গাজী, সহসাধারন সম্পাদক আব্দুল মালেক ও আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক মোঃ জামশেদ আলী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবুল হাশেম মন্টু, প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক তাজাম্মুল হোসেন ও ১৮জনকে নির্বাহী সদস্যসহ তিনজন উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক