রূপগঞ্জে বাসের যন্ত্রাংশ খুলে নিয়ে চালক লাপাত্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস থেকে চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে অপু সুলতান (২৯) নামে এক বাস চালক পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাস মালিক আনিসুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত ১০ আগষ্ট দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানীয়াদি এলাকায় এ ঘটনা ঘটে।
আনিসুর রহমান জানান, তিনি পাবলিক ট্রান্সপোর্টের ব্যবসা করেন। তিনি গত তিন মাস আগে তার বাস চালানোর জন্য অপু সুলতানকে ১৬ হাজার টাকা বেতনে চাকরিতে নিয়োগ দেন। সেই বাস দিয়ে ফকির ফ্যাশনের শ্রমিকদের আনা নেওয়া করা হয়। গত ৯ আগষ্ট রাতে অপু বাসে গ্যাস ভরার কথা বলে আনিসুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে অপুকে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন খোঁজাখুজির পর ১০ আগষ্ট দিবাগত রাত ৩ টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের বানীয়াদি এলাকায় গিয়ে বাসটির সন্ধান পাওয়া যায়। আনিসুর তার লোকজন নিয়ে বানীয়াদি এলাকায় গিয়ে বাসটি পরিত্যাক্ত অবস্থায় পান। বাসের ৭ চাকা, ১ টি ব্যাটারী ও বিভিন্ন দামি যন্ত্রাংশ খুলে নিয়ে অন্যত্র বিক্রি করে চালক অপু পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত