ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৩:৫৯

'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, রিপোটার্স ইউনিটের সভাপতি এম এ কবির।
আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদাণ করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়