ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে চুরি মামলায় ইউপি সদস্য গ্রেফতার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২১ রাত ৮:২৬

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ি থেকে বাউফল থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আকন উপজেলার নওমালা ইউপির ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের মো. আজাহার আলী আকনের ছেলে।

সূত্রমতে, নারায়ণগঞ্জ মডেল থানায় ২০১৮ সালে ৯০ লাখ টাকার একটি চুরি মামলা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৩৬(১০)১৮ ধারা ৩৮১/৩৪। ওই মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আকনকে (৩৮) গ্রেফতার করা হয়। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার ভোরে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেনের কাছে হস্তান্তরপূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার