ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:৩১

নওগাঁর ধামইরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরণ, পুরস্কার বিতরণ ও ঋণ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল ও সালমা খাতুন জুলির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার। যুব সমাজের উদ্দেশ্যে উদ্দোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি সর্বোপরি সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ইউএনও জেসমিন আক্তার তরুন যুবকদের আহবান জানান।
অনুষ্ঠানে যুব দিবসের গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওসি ইমাম জাফর, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, সফল সংগঠক নূর ইসলাম, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ। শপথ বাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। আলোচনা শেষে গাভী ও গবাদি পশু পালনের জন্য ৪ জনকে বিভিন্ন অংকের মোট ২লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক প্রদান এবং সফল যুব সংগঠক নূর ইসলাম, জাহিদ ইকবাল ও রাসেল মাহমুদকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন