নাঙ্গলকোটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা আটক -১
কুমিল্লা নাঙ্গলকোটে যাত্রী সেজে রাতের আঁধারে মিশুক ছিনতাইয়ের চেষ্টা কালে ড্রাইভারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে । এ ঘটনায় পুলিশ নাজিম হোসেন দিদার নামে একজনকে দেশীয় অস্র সহ আটকে করেন। আটককৃত নাজিম হোসেন একই উপজেলার মান্দ্রা হাশিরপাড় গ্রামের খোরশেদ আলমের ছেলে।
আহত মিশুক ড্রাইভার শহিদুল্লা (৫৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি উপজেলার আদ্রা গ্রামের আহছান উল্লার ছেলে।
সোমবার রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির করপাতি প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তায় এ ঘটনার ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভোলাইন থেকে যাত্রী হয়ে আটককৃত দিদার ও ভোলাইন গ্রামের রাসেল সহ আরও কয়েকজন মিশুকটি ভাড়া করে করপাতি গ্রামে নির্জন সড়কে নিয়ে ড্রাইভারকে জোরপূর্বক হাত-পা বেঁধে দেশীয় অস্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এ সময় ড্রাইভার শহিদুল্লার একটি আঙ্গুল আলাদা হয়ে যায়। এ ঘটনায় শহিদুল্লার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্দ্বার করে হাসপাতালে পাঠায় এবং দিদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। এ বিষয়ে মামলা হয়েছে। আমার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার