কয়রা সদরে নৌকার পথসভায় গণমানুষের ঢল
আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের শেষ পথসভায় গণমানুষের ঢল নামে। পথসভা কে কেন্দ্র করে সাধারণ জনতা শনিবার বেলা বারোটা থেকে সদর ইউনিয়নটির প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে উপজেলা সদরের কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ কানায় কানায় ভরে তোলে। সারা বিকাল জুড়ে হাজারো মানুষের জয় বাংলা ও নৌকা মার্কার মুহুর্মুহু ধ্বনিতে কয়রা সদর মুখরিত হয়ে ওঠে। ১৮ সেপ্টেম্বর শনিবার বিকালে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম জিয়াদ আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ও কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ। বক্তব্য রাখেন, অনুষ্ঠানের মধ্য মনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়রা সদর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী এস এম বাহারুল ইসলাম, খুলনা জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, ইউপি সদস্য সরদার নাজমুস সাদাত, যুবলীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ (বিল্লাল), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা সৌরভ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক যুবলীগ নেতা মোঃ ইমদাদুল হক টিটু। পথ সভায় বক্তারা বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক, এটি কারো ব্যাক্তিগত প্রতিক নয়। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রতিক এস এম বাহারুল ইসলামকে জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। তাই এলাকার সাংসদ আক্তারুজ্জামান বাবু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০ সেপ্টেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে এস এম বাহারুল ইসলামকে জয়যুক্ত করতে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা করেন দলীয় নেতাকর্মী।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’