তানোরে কৃত্রিম সংকট সার মহা বিপদে কৃষকেরা
ধান বরেন্দ্র অঞ্চলের একমাত্র কৃষকদের প্রধান ফসল এই ধানের ওপরে নির্ভর করে চলে এই অঞ্চলের মানুষের জীবন যাত্রা। সরকার বলছে প্রযাপ্ত সার মুজুর আছে। কিন্তু র্সজমিনে ডিলারদের ঘরে গেলে দেখা যায় প্রয়োজনীয় কৃষকদের সার দিতে পারছে না জন প্রতি একজন কৃষককে মাত্র ২০ থেকে ২৫ কেজি করে সার দিচ্ছে। এই সার নিতে কৃষক
কে মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এই সময় জমিতে সার না দিতে পারলে ধানের ফলন হবে না তাই কৃষকেরা মরিয়া হয়ে সার নেয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। মুন্ডুমালার কৃষক আব্দুল জলিল সকালের সময়কে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। তাহলে কৃষকদের এই সার সংকটে পড়তে হবে কেন।এই ২০-২৫ কেজি সার নিয়ে। আমার জমিতে এক কেজি করেও হবে না। জমিতে সার না দিলে জমির আবাদও ভালো হবে না। তিনি আরো ক্ষোভে বলেন, আমরা কৃষকেরা এখন কোথায় যাব। আমাদেরকেও কি তাহলে মানববন্ধন বিক্ষোভ করতে হবে। সার ডিলার শাহাদাত হোসেন মিঠু সকালের সময়কে বলেন। ভাই আমার বরাদ্দ, ১০০ বস্তা লাইনে দেখছেন ৩০০ লোক দাঁড়িয়ে আছে আমি কিভাবে দিব। তাই সবাই যাতে পায় এই জন্যই ২০ থেকে ২৫ কেজি করে দেয়ার ব্যবস্থা করছি। সরকার যদি বরাদ্দ বাড়ায় তাহলে কৃষকের এই হাহাকার কমবে। এ বিষয়ে কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এনিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি সকালের সময়কে বলেন সার সংকটের বিষয়ে আমি অবগত আমি বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখবো বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান