নাঙ্গলকোটের পেরিয়া হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল -আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ, কে ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।
এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার।
উপস্থিত অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন, ওমর ফারুক হাজারী, জামশেদ মজুমদার, বাহার মজুমদার, আবদুল বারিক মজুমদার, ইব্রাহিম মিয়াজী, স্কুল এডহক কমিটির অভিভাবক সদস্য শাহাবুদ্দিন প্রমুখ।
সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মহিউদ্দিন।
উল্লখ্য , ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থা ও ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা।
১৯৮৪ সালে নিম্ম মাধ্যমিক স্বীকৃতি, এমপিও ও ২০০২ সালে মাধ্যমিক পাঠদানের অনুমোদন লাভকরলেও ভবন, শিক্ষকসহ বিভিন্ন সংকটে বিদ্যালয়টি পতিত। তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত