দৌলতপুরে চাঁদার টাকা না পেয়ে যুবককে তুলে নিয়ে চোর অপবাদে মারধরের অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের রনি আহমেদ (৩০) নামে এক যুবককে চাঁদার টাকা না পেয়ে তুলে নিয়ে চোর অপবাদ দিয়ে রাতভর শারীরিকভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী হাসানপুর গ্রামের মিন্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী রনির পরিবারের বরাতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হরিণগাছি বাজারে ক্যারাম খেলে বাড়ি ফেরার সময় রনিকে ডেকে নেয় মিন্টু ও তার লোকজন। পরে মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যাওয়া হয় হাসানপুর গ্রামের একটি বাড়িতে। সেখানে তাকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে ধারালো অস্ত্র, লোহার রড ও হকিস্টিক দিয়ে নির্যাতন করা হয়।
রনি আহমেদ বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, কিছুদিন আগে রাজনৈতিক ও ব্যবসায়িক বিষয়ে মিন্টুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন মিন্টু হুমকি দিয়ে বলেছিল, “এই ইউনিয়নে রাজনীতি বা ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতেই হবে।” সেই ঘটনার জেরেই এ হামলা হয়েছে বলে দাবি রনির।
ভুক্তভোগী আরও জানান, নির্যাতনের একপর্যায়ে তিনি ১০ লাখ টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে ছাড়ার আগে তাকে চোর হিসেবে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও করিয়ে নেওয়া হয়।
রনির গ্রামের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রনি ডানপিটে স্বভাবের হলেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ আগে কখনও শোনা যায়নি। তারা বলেন, “মানুষ কিভাবে একজন মানুষকে এভাবে পিটিয়ে আহত করতে পারে, তা ভাবতেই গা শিউরে ওঠে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে অভিযুক্ত মিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা