ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
'তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা' এ শ্লোগানে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদুকের সহকারী পরিচালক বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, সদস্য সুষেন্দু কুমার ভৌমিক, রুহুল আমিন, সাইদুর রহমান, তরিকুল ইসলাম রনি। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এর আগে স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮ টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার