তালেবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে পাকিস্তান : ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবানের সঙ্গে তার দেশের আলোচনা শুরু করার খবর দিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ খবর জানান।
ইমরান খান শনিবার এক টুইটার বার্তায় বলেন, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে তার সরকার তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে।
তিনি বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার পর বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রাহমানের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তিনি এ সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ইমরান খানের ভাষায় আফগানিস্তানের একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
পাক প্রধানমন্ত্রী দাবি করেন, তালেবান তাদের ভবিষ্যত স্থায়ী সরকারে আফগানিস্তানের সকল জনগোষ্ঠী বিশেষ করে হাজারা, তাজিক ও উজবেক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্মত হয়েছে।
ইমরান খান বলেন, ৪০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তানে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠিত হলে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে। আর সেরকমটি করা সম্ভব হলে তা শুধু আফগানিস্তানের জনগণ নয় সেইসঙ্গে এ অঞ্চলের সবগুলো দেশের জনগণ লাভবান হবে।
সম্প্রতি তালেবান আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাতে এই গোষ্ঠীর বাইরের কোনো প্রতিনিধি রাখা হয়নি যদিও তারা একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা