গোপালগঞ্জে সিটিজেন চার্টার রিপোর্ট অনলাইন সাবমিশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
গোপালগঞ্জ গণপূর্ত জোনের উদ্যোগে দিনব্যাপী “সিটিজেন চার্টার রিপোর্টের অনলাইন সাবমিশন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্রে সেবার মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে জোনের আওতাধীন বিভিন্ন জেলার প্রকৌশলীবৃন্দ অংশ নেন।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে গোপালগঞ্জ গণপূর্ত জোনের সম্মেলন কক্ষে শুরু হয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমাদ। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাহাদুর আলী। উপস্থিত ছিলেন গণপূর্ত ই/এম পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) নাহিদ আফরোজ, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু (ফরিদপুর গণপূর্ত বিভাগ ও রাজবাড়ী গণপূর্ত বিভাগ - অ:দা:), নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন (মাদারীপুর গণপূর্ত বিভাগ) এবং নির্বাহী প্রকৌশলী শারমীন আক্তার (শরীয়তপুর গণপূর্ত বিভাগ)।
এছাড়াও বিভিন্ন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ