সন্দ্বীপ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন উপলক্ষে জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন উপলক্ষে জরিপকৃত তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট বৃহঃস্পতিবার সকালে সন্দ্বীপ পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মংচিংনু মারমা। সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে জরিপকৃত তথ্যের উপর বিশ্লেষণধর্মী বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সফিকুল আলম চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস,পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে মোঃ জাকের হোসেন বিপুল,নাজিম উদ্দিন,মোঃ মাঈন উদ্দিন,এসএম মাহবুবুল আলম শিমুল সহ শহর উন্নয়ন কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ টাউন ফোরকানীয়া মাদ্রাসার সাধারন সম্পাদক এয়ার বাংলা আনোয়ার,পবিত্র গীতা থেকে পাঠ করে শুনান কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন।
কর্মশালায় বক্তারা বলেন, সন্দ্বীপ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও হালনাগাদ তথ্য অপরিহার্য। এ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
আয়োজক সূত্র জানায়, IUGIP প্রকল্পের মাধ্যমে সন্দ্বীপ পৌরসভার জন্য আধুনিক ও টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি