গোপালগঞ্জে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গোপালগঞ্জের ছালেহিয়া কামিল (এস.কে. আলীয়া) মাদ্রাসায় দাখিল পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথি চলতি বছরের দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান, গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর আলফা ফার্নিচারের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি মো. মিজানুর রহমান এবং মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক আবু হানিফ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার