ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে কুশিয়ারা নদীতে মাথাবিহীন লাশ উদ্ধার


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ১২:৫১

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় কুশিয়ারা নদী সংযোগস্থ একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩টার দিকে রশিদপুর এলাকায় কুশিয়ারা নদী সংযোগস্থ একটি খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।স্থানীয় বাসিন্দা বলেন, রশিদপুর এলাকার এই খাল হয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। হয়তো স্রোতের ধাক্কায় এদিকে এসেছে মস্তকহীন লাশটি। দূর থেকে বুঝা যাচ্ছিল না, কাছে গিয়ে বুঝতে পারি এটি মানুষের লাশ। সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ও স্থানীয় চেয়ারম্যানকে জানিয়ে থানায় খবর দিই।

খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, যুবকের মৃত্যু ১০ থেকে ১৫ দিন আগে হয়েছে। তবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, অজ্ঞাত লাশের পরনে থাকা প্যান্টের পকেটে একটি মোবাইল, একজোড়া চাবি এবং একটি মানিব্যাগ পাওয়া যায়। মানিব্যাগে একটি ভারতীয় জাতীয় পরিচয় পত্র, ভারতীয় টাকা এবং কিছু ছবি পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের হতে পারে। জাতীয় পরিচয় পত্রে থাকা নম্বর LSY90400099, ভোটারের নাম গৌরাঙ্গ ঘোস, সম্পর্কিত ব্যক্তির নাম জিতু ঘোস।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, পরিচয় হীন অজ্ঞাত লাশটি লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ জি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার