ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ১১:২২

ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং পদত্যাগ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছেন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন তিনি। কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগেই পদত্যাগ করলেন অমরেন্দ্র সিং।

এ প্রসঙ্গে অমরেন্দ্র সিং বলেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে ৯ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকেছি। কিন্তু যেভাবে রাজনীতি চলছে, তাতে চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত বোধ করছি। দলনেত্রীকে সব জানানোর পর বলেছি, এ অবস্থায় মুখ্যমন্ত্রী আর থাকতে পারছি না।

উল্লেখ্য, কয়েক মাসের ব্যবধানে ভারতের তিন রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করেন। সবশেষ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। এরপর রাজ্যটিতে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র প্যাটেল। আগামী বছর গুজরাটেও বিধানসভার ভোট হওয়ার কথা রয়েছে।

এর আগে গত জুলাই মাসে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত পদত্যাগ করেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত