বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। খাগড়াছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে খাগড়াছড়ি শহরের লক্ষ্মী নারায়ণ মন্দির সামনে থেকে জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শোভাযাত্রার শেষ হয়। এতে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছারসহ উদযাপন পরিষদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, সকল সম্প্রদায়ের মেলবন্ধনে পাহাড়ে ধর্মীয় উৎসবগুলো উদযাপন হয়ে থাকে। সকলের আন্তরিকতা এবং প্রশাসনের সহায়তায় পাহাড়ের সকল মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালনসহ ঐক্যকে ধরে রাখতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে সকলের সহায়তা কামনা করেন বক্তারা।
জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠের মাধ্যমে কর্মসূচি সূচনা করে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের জন্য ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আরতি, গীতাপাঠ ও প্রার্থনা, মহাভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানিকতা।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার