ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযান


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ২:৩২

কুষ্টিয়া মিরপুর ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) একটি সফল মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১৫ আগস্ট, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর নির্দেশনা ও তত্ত্বাবধানে দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-১এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

হাবিলদার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে। আটককৃতরা হলেন: মোঃ স্বপন মন্ডল (২৩), মোঃ শরিফুল ইসলাম (৩৫) এবং মোঃ রাসেল (২০)। তাদের কাছ থেকে ৫৪ বোতল ফেনসিডিল এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৩,৬০০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের