বাঁশবাড়িয়া ফেরিঘাটকে স্বয়ংসম্পূর্ণ ঘাট হিসেবে গড়ে তুলবো- উপদেষ্টা ফাওজুল কবির খান
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান বলেছেন, 'বাঁশবাড়িয়া ফেরিঘাটকে একটি স্থায়ী ও স্বয়ংসম্পূর্ণ ফেরিঘাট হিসেবে গড়ে তোলা হবে। বর্ষা মৌসুমে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখতে ১৬ আগষ্ট এখানে আসা হয়েছে।'
শনিবার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'এখানে আসা যাত্রী ও চালকদের জন্য সুব্যবস্থার অংশ হিসেবে বসার ছাউনির সংখ্যা বৃদ্ধি, বিশুদ্ধ পানি সরবরাহে ডিপ টিউবওয়েল স্থাপনসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আশা করছি, আগামী ৮-১০ দিনের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে।'
উপদেষ্টা জানান, ফেরিতে যাত্রীবাহী বাসের যাত্রীদের যেন অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের যেন কোনো হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও নজরদারি বাড়ানো হবে।
পরিদর্শনের সময় উপদেষ্টা বলেন, 'কুমিরা ঘাটঘর থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ রাস্তার কাজ শুরু হবে। এছাড়াও চারটি স্লুইসগেইট পুনঃনির্মাণ করা হবে এবং ফেরিঘাট এলাকায় দ্রুত ড্রেজিং কাজ শেষ করা হবে।'
তিনি জানান, এই উদ্যোগ শুধু বাঁশবাড়িয়া বা সন্দ্বীপের জন্য নয়—আমরা দেশের সকল দ্বীপ অঞ্চলের ঘাটগুলোর জন্য একই ধরনের পরিকল্পনা গ্রহণ করছি। ঘাট এলাকায় টি-প্লান্টেশনসহ পরিবেশবান্ধব নানা পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করছে।
এ সময় পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, ওয়াসা, সড়ক ও জনপদ, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিসি, সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২