ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বাদী ও ভিকটিমের বিরুদ্ধে আসামির স্ত্রীর সাজানো মামলা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৩:১১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ন ভাতুয়া গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে বাদী তাসলিমা বেগম ও তার ছেলে ভিকটিম ইমন হোসেনের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নং আসামি লিটনের স্ত্রী রাবেয়া সুলতানা কুমিল্লার আদালতে এই মামলাটি দায়ের করেন, যদিও গ্রামে এমন কোনো ঘটনা ঘটেনি।

অনুসন্ধানে জানা যায়, ওই গ্রামের প্রবাসী লিটনের বাড়িতে দিনমজুরের কাজ করতেন ইমন। গত ১১ মে ইমন তার পাওনা টাকা চাইতে গেলে তাকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং মাথার চুল কেটে নোয়াখালীর সেনবাগে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন ইমনের মা তাসলিমা বেগম কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর আসামিরা প্রভাবশালী হওয়ায় বাদীর ঘরে তালা মেরে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনার তিন মাস পর ১ নং আসামি লিটনের স্ত্রী রাবেয়া সুলতানা বাদী হয়ে তাসলিমা ও ইমনের বিরুদ্ধে একটি সাজানো নারী নির্যাতন মামলা দায়ের করেন।

নারায়ন ভাতুয়া গ্রামের বাসিন্দা মনির আহাম্মদ ফরায়েজী, বাহার অনু মিয়া বলেন, এই ধরনের কোনো ঘটনা ওই গ্রামে ঘটেনি। মূলত তাসলিমা বেগমের ছেলেকে মারধর করার কারণে তাসলিমা আদালতে মামলা দায়ের করলে, আসামি লিটনের স্ত্রী রাবেয়া তাকে হয়রানি করার উদ্দেশ্যে একটি মিথ্যা পাল্টা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার বাদী তাসলিমা বেগম বলেন, আমার ছেলে ইমন কাজের পাওনা টাকা চাইতে গেলে লিটন, রহমত উল্ল্যাহ, মুন্সী, রাজু, এমরানসহ ১০-১২ জন মিলে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে, মাথার চুল কেটে নির্যাতন করে এবং অচেতন অবস্থায় নোয়াখালীর সেনবাগে ফেলে দেয়। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করি। পরে কুমিল্লার আদালতে মামলা করি। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে এবং ঘরে তালা মেরে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি বলেন, ওরা আমাদের নামে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, দুটি মামলাই তদন্তাধীন রয়েছে এবং সঠিক তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার