ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত সালামি গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-৮-২০২৫ দুপুর ৩:৫৩

আজ সকালে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় জেলা পুলিশের মাস্টার প্যারেড। সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আনুষ্ঠানিক প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা বজায় রাখা, সঠিক ড্রেস কোড মেনে পোশাক পরিধান, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসাধারণের সঙ্গে ভদ্র ও উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিনের মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া—জনাব ফয়সাল মাহমুদ।

মাস্টার প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে প্যারেড সফলভাবে সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক