ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ভাইয়ের বিক্রি করা জমির ধান নষ্ট করলো বোন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-৮-২০২৫ রাত ১০:৪৬

ধামইরহাটে ভাইয়ের বিক্রি করা জমির ধান নষ্ট করলো নিজ বোনেরা। ধামইরহাট উপজেলার সাহাপুর গ্রামের কমির উদ্দিনের ছেলে হারুন রশিদ বলেন, "২০-২২ বছর পূর্বে বোনেদের পৈত্রিক জমির হিস্যা অনুযায়ী ১৭ শতক করে প্রাপ্য জমি বিভিন্ন দাগে বুঝে দেয়া হয়েছে এবং তারা উক্ত জমি অন্যের নিকট বিক্রি করেছে। এখন আমার জমিতে অন্যায় ভাবে হামলা করে রোপা ধান উপড়ে ফেলে ক্ষতি সাধন করেছে।এমনকি সাহাপুর মৌজায় ৪৩ নং আর এস খতিয়ানে ৫৬৯ দাগে আজগর আলীর নিকট থেকে আমার ক্রয় করা  বাঁশ থোপের বাঁশ কেটে ক্ষতি সাধন করেছে। আমি এর সুবিচার চাই।" প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, গত বৃহঃবার দুপুর সময় হারুন রশিদের বোন এবং আরও মানুষ রোপা ধানের চারা উপরে ফেলে ক্ষতি করে। হারুন রশিদের নিকট থেকে ১৫-১৬ বছর পূর্বে উক্ত জমি ক্রয় করে আদি-বর্গা দেন ক্রেতা সাহাপুর গ্রামের শোয়েব হোসেন। শোয়েব হোসেন বলেন, "আমি প্রায় ১৫-১৬ বছর পূর্বে সাহাপুর মৌজার আরএস ৪৫৫ নং খতিয়ানে বিনপাড়া মাঠে ৭০৫,৭০৬,৭০৭ সহ ৭টি দাগে ৭৭. ৬৬ শতক জমি ক্রয় করে ভোগ দখলে আছি, কিন্তু কখনও কেউ অভিযোগ কিম্বা দাবি করে নাই। গত বৃহঃবার দুপুরে হারুন রশিদের বোন ও তাদের লোকজন আমার জমির রোপা ধান উপড়ে ফেলে ক্ষতি সাধন করে। আমি ক্ষতি সাধনের সুবিচার চাই।"
হারুন রশিদের বোন আনজুয়ারার নিকট ধান উপড়ে নষ্ট করার বিষয়ে মোবাইল ফোনে জানতে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "আমরা বোনেরা সহ আরও কয়েকজন ধান উপড়ে দিয়েছি। আমরা পৈত্রিক জমি সঠিকভাবে ভাগ পাইনি, ভাইদের নিকট আরও জমি পাব।" 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন