ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১২:৫৮

"অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি "এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার সোমবার মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন হয়েছে। ১৮  থেকে ২৪ আগষ্ট উন্মুক্ত জলাশয় থেকে কোন প্রকার মাছ না ধরার জন্য সবাই কে অনুরোধ করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিতলমারীতে রেলি  পোনামাছের  অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা  হয়েছে। 

সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে রেলি হয়।এরপর সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং  উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মৎস্য সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশরাফুল ইসলামে  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী  উপজেলা শাখার আমির মাওলানা গাজী  মনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শোয়াইব হোসেন গাজী, মৎস্য চাষী মহিউদ্দিন মোল্লাপ্রমুখ।এছাড়া এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নয়ন কুমার দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকারসহ আরও অনেকে।অনুষ্ঠানে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার