ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন: সভাপতি মাছুম, সম্পাদক চুনু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:০

মৌলভীবাজার জেলার জুড়ীতে সকল ইউনিয়ন কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে জুড়ী উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু নির্বাচিত হয়েছেন।

রবিবার দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কমিটির পাঁচটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৪ জন সরাসরি ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে মাছুম রেজা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দেওয়ান আইনুল হক মিনু পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান চুনু ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান আসকর পেয়েছেন ২০৪ ভোট। এছাড়াও, নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুল কাইয়ুম ২৪৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ ২০৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান