ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমারখালীতে কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:১

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগনাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের চরে এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম হৃদয় হোসেন (১৫), সে কুমারখালী পৌরসভার এলঙ্গী পাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার সকালে স্থানীয়রা হাসিমপুর গ্রামের চর এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ধারণা, হৃদয়কে পরিকল্পিতভাবে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে—তা এখনো স্পষ্ট নয়।

এলাকায় এ ঘটনার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে। হৃদয় প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হয়েছিল বলে জানান তার পরিবার। কিন্তু রাতে আর বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। সকালে তার মরদেহ পাওয়ার খবরে পরিবারসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানান, "ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অপরাধীদের শনাক্ত ও আটক করতে আমরা কাজ করছি।"

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহত হৃদয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের