ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:৬

কুষ্টিয়া জেলা কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, শফিকুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বামনপাড়া গ্রামের ওহেদ শেখের ছেলে। গত ৯ আগস্ট এক হাজার পিস ইয়াবাসহ তাঁকে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, শফিকুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মারা গেছেন। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় দ্রুত হাসপাতালে আনা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, শফিকুল ইসলাম একজন মাদকাসক্ত ছিলেন। কারাগারে থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হলেও হঠাৎ অবস্থার অবনতি ঘটে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের