ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা বিএনপি'র সম্মেলন কে কেন্দ্র করে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:৩৯

কুষ্টিয়া জেলা বিএনপি'র অন্তর্গত কুমারখালী উপজেলা বিএনপি'র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৯-ই আগস্ট। দীর্ঘ প্রতীক্ষার পর ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। কিন্তু এর সম্মেলনকে ঘিরে এক বিস্তর অভিযোগ উঠেছে, তা হলো কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এ কারণে ১৯ তারিখ রোজ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান টি বন্ধ ঘোষণা করা হয়েছে এমনটি অভিযোগ পাওয়া যায় স্থানীয় সাধারণ জনগণের কাছ থেকে। তারা বলছে, একটি রাজনৈতিক দলের রাজনৈতিক সম্মেলন কে কেন্দ্র করে একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা মানে রাজনৈতিক প্রভাব বিস্তার করা। এতে বিভিন্ন মহল থেকে নিন্দা ও তীব্র সমালোচনার সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা সম্মেলনের তারিখ চেঞ্জ করে আগামী শুক্রবারে সম্মেলন অনুষ্ঠিত করেন আর তা না হলে সম্মেলনের স্থান পরিবর্তন করেন। যাতে আমাদের বাচ্চাদের পাঠদানে ব্যাঘাত না ঘটে। 

এ বিষয়ে আরো জানা যায়, এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে, কুমারখালী উপজেলা বিএনপি'র আহবায়ক ও ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামানিক এর পুত্র এ্যাড জাকারিয়া মিলন। আর এই ক্ষমতার বলে তিনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে উপজেলা বিএনপি'র সম্মেলনের অনুমতি প্রদান করেন। এতে ক্ষমতার অপব্যবহার করছে তিনি এমনটি বলে সাধারণ শিক্ষার্থীর অভিভাবকরা। এ বিষয়টি নিয়ে যখন সর্বমহলে বিতর্কের তুঙ্গে তখন উপজেলা বিএনপি'র কিছু নেতাকর্মীরা বিষয়টি জেলা কমিটির কাছে উপস্থাপন করে কিন্তু জেলা কমিটি থেকে তাদেরকে জানানো হয় ১৯ তারিখে স্কুল মাঠে'ই উপজেলা বিএনপি'র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

বিদ্যালয় বন্ধ করে সম্মেলন অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফিরোজ মোঃ বাশারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পন্ন অস্বীকার করে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের