বালাগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সিলেটের বালাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মহাবতার শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বালাগঞ্জের আয়োজনে গত শনিবার সকাল ১০টায় বালাগঞ্জ বাজারে শ্রী শ্রী গোপীনাথ জিউ আশ্রম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বালাগঞ্জ বাজারে প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লাল মোহন দাস নান্টু ও সদস্য রিপন কান্ত দাস। এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অরুন চন্দ্র দে, দ্বিলীপ দেব, প্রবীর দেব, তপন কুমার বণিক, কৃপেশ বৈদ্য, মাখন সুত্রধর, কৃষ্মমনি বিশ্বাস, প্রদীপ দাস, সঞ্জয় দাস, অনন্ত দাস অপু দাস, গোবিন্দ চক্রবর্তী, কাঞ্চন দাস, কানন দাস, অমিত তালুকদার, সুভাস পাল, মিন্টু পাল, রঞ্জন কানাই দেব, প্রদ্যুণ্ণ দাস, শিপন নাথ, মিঠুন বিশ্বাস, উজ্জ্বল দেব, লিটন নাথ, সরজিৎ পাল, তাপস দেবনাথ, লিংকন দাস, বাপ্পন পুরকায়স্থ, অনুপম দাস, ভূপতি চক্রবর্তী জনি, অসীম বৈদ্য, সৌরভ পাল, মিঠু বৈদ্য, অঞ্জন দাস আবির, পার্থ পাল, রাজ দে প্রমুখ। বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্ত-অনুরাগী অংশ নেন।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার