তানোরে টানা বৃষ্টিতে চাঁপড়া কৃষি ডিপ্লোমা কলেজে জলাবদ্ধতা,নৌকায় করে আসা-যাওয়া চরম দুর্ভোগ!
রাজশাহীর তানোর উপজেলার একমাত্র কৃষি শিক্ষা প্রতিষ্ঠান চাপড়া কৃষি ডিপ্লোমা কলেজ টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে। কলেজে প্রবেশ করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীদের নৌকায় করে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে কলেজের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার তানোর-চাপড়া ব্রিজ সড়কের পূর্ব পাশে অবস্থিত এ কলেজটি বর্তমানে চারদিকে পানিবেষ্টিত। দক্ষিণ পাশে মহিলা ডিগ্রি কলেজ, সামনে মূল সড়ক, আর উত্তর ও পূর্ব দিকে রয়েছে বিল কুমারী। ওই বিলে পানি জমে কলেজ মাঠ ভরে গেছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিক বৃষ্টিতে মাঠে হাঁটার কোনো উপায় নেই। এক শিক্ষার্থী বলেন, “ক্লাসের ফাঁকে মাঠে খেলাধুলা করতাম। কিন্তু এখন মাঠ পানিতে ডুবে আছে। ফলে ক্লাসে আসতেও অনেকে অনীহা প্রকাশ করছে।”
উপাধ্যক্ষ অহেদুজ্জামান বাবু বলেন, “দুই মাসেরও বেশি সময় ধরে ভারি ও মাঝারি বৃষ্টির কারণে মাঠে প্রচুর পানি জমেছে। নতুন ভবনের চারপাশেই পানি। দীর্ঘদিন পানি থাকলে ভবনও ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।”
এলাকাবাসী জানান, এ দুর্ভোগ তারা চোখের সামনে দেখলেও কোনো সমাধান হচ্ছে না। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied