টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
কক্সবাজারের টেকনাফে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে শুরুতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরের দিকে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা নিবাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী, ২ বিজিবির প্রতিনিধি ক্যাপ্টেন মুবাশ্শির নাকীব তরফদার, কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, থানা পুলিশের প্রতিনিধি এসআই হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো আব্দুল্লাহ, শাহাদাত হোসেন, জামায়াত নেতা রবিউল হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা আহমদ উল্লাহ ও সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী প্রমূখ। সভাশেষে ২জন সফল মৎস্য চাষীকে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ৮ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সভায় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদী থেকে প্রায় সময় জেলে ধরে নিয়ে যাচ্ছেন আরাকান আর্মির। রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির দখলে রয়েছে। তাই নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশের জলসীমানা অতিক্রম করবেন না। এছাড়াও ২/৩ মাসের মধ্যে জেলেদের তালিকা হালনাগাদ করার জন্য মৎস্য কর্মকর্তাকে জরুরী নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান