ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৮-২০২৫ রাত ৮:৩৫
বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজিটি দেখতে হত না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। 
 
সোমবার দুপুরে দিয়াবাড়ি চন্ডালভোগ এলাকায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
তিনি বলেন, আমরা অনেকেই অনেকের দোষ দেয়ার চেষ্টা করছি। মূলত ঘনবসতি এলাকায় বিমান বাহিনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান না থাকলে এ ধরনের ঘটনা দেখতে হত না। বিমান প্রশিক্ষণ চলবে দুর্ঘটনাও ঘটবে কিন্তু সেটি এত মর্মান্তিক দুর্ঘটনা হবে না। আমি দাবি জানাবো তারা যেন ঘনবসতি এলাকায় বিমান প্রশিক্ষণ না দেয়। এছাড়া মাইলস্টোন ট্রাজিটিতে যারা আহত নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান মোস্তফা জামান। 
 
তিনি বলেন, যে বাবা-মা তার সন্তান হারিয়েছে একমাত্র তারাই তাদের যন্ত্রণা অনুভব করতে পারে। তাদেরকে সান্তনা দেয়ার আর কোন ভাষা আমার নেই। তবুও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র নেতারা মাইলস্টোন ট্রাজিটিতে যারা আহত নিহত হয়েছে তাদের বাসা বাড়িতে আমরা গিয়েছি। তাদেরকে সমবেদনা জানানোর জন্য। অনেকেই অনেক কিছু ভাবে। আমরা সেই আলোচনা সমালোচনা বাহিরে একটি কথা বলতে চাই। কেউ যদি শোকাহত হয় তার পাশে দাঁড়িয়ে সান্তনা দিলে তার মন সাম্বয়িকের জন্য শান্ত হয়ে যায়। আমরা দোয়া করি তাদের কে আল্লাহ যেন শান্তি ও ধৈর্য ধারণ করার শক্তি দান করে। 
 
তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার