রাজউকের উচ্ছেদ অভিযান: অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সোমবার (১৮ আগস্ট, ২০২৫) জোন ৫/৩-এর আওতাধীন কাজী আলাউদ্দিন রোড, নাজিমুদ্দিন রোড, আগামসি লেন ও বংশাল এলাকায় একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুইটি ভবনের আংশিক অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। ভবন মালিকদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো সাড়া না পাওয়ায় রাজউক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। একই সময়ে বেশ কয়েকটি ভবন থেকে মোট ৬টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মো: মেহেদী হাসান খান, সহকারী অথরাইজড অফিসার মো: ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক মো: আবুল কালাম আজাদ, প্রধান ইমারত পরিদর্শক সুজন আহমেদ, ইমারত পরিদর্শক তৌফিক উজ্জামান, মো: সাদ্দাম হোসেন, বিধান চন্দ্র কর্মকার, শাহিন আরিফুল ইসলাম এবং আব্দুল আলীম। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময় উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সাধারণ মানুষের মাঝে কিছুটা ভোগান্তি দেখা গেলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অভিযান শেষে রাজউকের পক্ষ থেকে জানানো হয়, "ঢাকাকে বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ দখলদারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন