কুশলা ইউনিয়ন কর্মী সম্মেলন-২০২৫
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন জামায়াতে ইসলামী'র কর্মী সম্মেলন-২০২৫ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় কুশলা নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা আমীর ও গোপালগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা রেজাউল করিম। তিনি এই সম্মেলনে কুশলা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র ৩৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করেন।
সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ ইউছুফ আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোটালীপাড়া উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আল মাসুদ খান, নায়েবে আমীর মাওলানা মুহিবুল্লাহ, কোটালীপাড়া পৌর শাখার সভাপতি আক্তার হোসেন দাড়িয়া ও সেক্রেটারি মোঃ শাহাদাত হোসাইন, কোটালীপাড়া ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, উপজেলা মসজিদ মিশনের সেক্রেটারি মীর নূরুল ইসলাম, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা মামুনুর রশীদ এবং কোটালীপাড়া উপজেলা আমীর মোঃ ছোলায়মান গাজী।
নবগঠিত কুশলা ইউনিয়ন জামায়াতে ইসলামী কমিটির সভাপতি হলেন মাওলানা আবুল কালাম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা বেলাল হোসেন বুলবুল, মাওলানা ফায়েকুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা ইউনুস আশ্রাফী। কমিটির সেক্রেটারি সেকেন্দার আলী এবং সহকারী সেক্রেটারি ডাঃ মনির হোসেন ও মনির মাতুব্বর। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন তারিকুল ইসলাম (বায়তুলমাল), হাফিজুর রহমান (প্রচার), সাকিবুল হাসান (সহ-প্রচার), মোঃ ফিরোজ আহমেদ (সাংগঠনিক), মাওলানা আবু সুফিয়ান (ধর্মীয়), মফিজুল ইসলাম ফরাজী (যুব ও ক্রীড়া), মোঃ রেজওয়ান (সমাজ কল্যাণ), শিমুল খান (সাংস্কৃতিক), আঃ হালিম (শ্রমিক কল্যাণ) এবং সাকিব শেখ (সহ-শ্রমিক কল্যাণ)। ওয়াদুদ হোসেন শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। সদস্যবৃন্দ হলেন মহিউদ্দিন ফকির, বাবুল আমিন, মিলন ফকির, নাজমুল সরদার, নূরুল ইসলাম, এমদাদুল হক, বাদল তালুকদার, বিএম সিরাজুল ইসলাম খান, হাফেজ তারিকুল ইসলাম, ডাঃ হাবিব, সুবল হাজরা ও রফিকুল ইসলাম বেগ। উপদেষ্টা হিসেবে রয়েছেন আঃ মান্নান, মানিক শেখ, বাশু মোল্লা, কুদ্দুস মোল্লা, আলমগীর, হাফেজ ফেরদাউসুর রহমান, মোঃ দুলাল ও ইলিয়াস শেখ। সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে উপস্থিত নেতৃবৃন্দ ও দলের কর্মীরা কুশলা ইউনিয়নের কার্যক্রম শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
সারা দেশের ন্যায় জয়পুরহাটে নজরুল বর্ষের উদ্বোধন
টঙ্গীতে সশস্ত্র মহড়ার ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, ১১ জন আটক