ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

রাজশাহী-১ আসনে বিএনপির নয় প্রার্থী: বিব্রত তৃণমূল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ১:৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির নয়জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে দুজন ছাড়া বাকি সাতজনই গণসংযোগ, নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং 'রাষ্ট্র মেরামতের ৩১ দফার' লিফলেট বিতরণের মাধ্যমে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। এতো প্রার্থীর কারণে দুই উপজেলায় তৃণমূল বিএনপিতে চরম বিভক্তি সৃষ্টি হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডগুলোতে শুরু হয়েছে গ্রুপিং ও লবিং। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা ভোটের মাঠকে সরগরম করে তুলেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন: মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক, প্রয়াত মন্ত্রীর ভাগ্নে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার কেএম জুয়েল, সাবেক জেলা যুবদলের নেতা সাজেদুর রহমান মার্কনী, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক শাহাদাত হোসেন শাহিন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং জেলা বিএনপির সদস্য সচিব শিক্ষাবিদ বিশ্বনাথ সরকার।

জানা যায়, মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলাসহ নানা অভিযোগ কেন্দ্রে জমা পড়েছে। ইফতার মাহফিলে তাকে বরণ করা নিয়ে তানোরে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন বিএনপি কর্মী নিহত হওয়ার পর থেকে তৃণমূলসহ সাধারণ ভোটাররা তার ওপর আস্থা রাখতে পারছেন না। তাদের মতে, এমপি না হতে পারলেও তিনি হত্যার রাজনীতিতে নাম লিখিয়েছেন, যার কারণে তার হাতে তানোর-গোদাগাড়ী নিরাপদ নয়। তৃণমূলের ভাষ্য অনুযায়ী, একাধিক প্রার্থী থাকায় গ্রুপিং শুরু হয়েছে এবং সিনিয়র নেতারাও বিভক্ত হয়ে পড়েছেন। এই অবস্থার জন্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের রাজনৈতিক অপরিপক্কতাকে দায়ী করা হচ্ছে।

প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য। তিনি প্রায় প্রতিদিনই বিশাল বহর নিয়ে দুই উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করছেন। তিনি বলেন, 'দলের পক্ষে থেকেছি, কারাভোগ করেছি এবং নির্যাতন সহ্য করে দলের তৃণমূলের সাথে সার্বক্ষণিক ছিলাম ও আছি। মনোনয়ন চাওয়ার কারণে নিজ দলের দ্বারা হামলা কখনো কাম্য নয়।'

আরেক সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম জুয়েল জানান, তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন। তিনি বলেন, 'আশা করি, ক্লিন ইমেজের ব্যক্তিকে দল মূল্যায়ন করলে মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী।'

জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, 'দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ করা হয়েছে। এখন তো নেতার অভাব নেই। হাজারো জুলুম নির্যাতন সহ্য করে দলের হাল ধরে আছি। জীবনের শেষ চাওয়া হিসেবে এমপি পদে মনোনয়ন চাইব। দল যদি মনে করে বা মনোনয়ন দেয় তাহলে ভোট করব, আর যদি না দেয় তাহলে দল থেকে যে দায়িত্ব দেয়া হবে সেটা পালন করা হবে।' তিনি আরও বলেন, 'যারা হত্যার রাজনীতির সাথে জড়িত তাদের মূল্যায়ন করলে দল ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তৃণমূলের মতামতের ভিত্তিতে এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে যার দ্বারা দলের লোকজন উপকৃত হবে এবং দলে ঐক্য ফিরে আসবে।'

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর