তিস্তায় ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু
তিন দফা উদ্বোধনের তারিখ পরিবর্তনের পর অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার সংযোগ সেতু ‘মাওলানা ভাসানী তিস্তা সেতু’ বুধবার (২০ আগস্ট) দুপুর ১টায় উদ্বোধন করা হয়েছে। তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার এই সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কুড়িগ্রামের চিলমারী অংশে এখনো চার কিলোমিটার সড়কের কাজ বাকি আছে, যা কেবল ইটের সলিং করা হয়েছে। এই অবস্থাতেই সেতুটি উদ্বোধন করা হয়েছে, যা উত্তরাঞ্চলের উন্নয়নের দ্বার উন্মুক্ত করেছে। এই সেতুর ফলে কুড়িগ্রামের মানুষের জন্য ঢাকায় যাতায়াতের পথ প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার কমে গেছে, ফলে তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে। এই সেতুটি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরসহ বেশ কয়েকটি জেলার মানুষের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে।
সেতু উদ্বোধনের সময় হাজার হাজার উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায় এবং সবার মুখে ছিল আনন্দের হাসি।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত