ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৩:২১

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫।

আজ (বুধবার) সকাল ১০টায় জেলা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক বনায়ন জোন, মাগুরার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সহকারি বন সংরক্ষণ, সামাজিক বনায়ন জোন মাগুরা এর খন্দকার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বিশেষ অতিথি মোঃ শামীম কবির সিভিল সার্জন মাগুরা, বন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। 

দুই সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রির পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম বলেন  বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিকল্পিত বনায়নের মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ হ্রাস পাবে, অন্যদিকে অর্থনৈতিকভাবেও মানুষ উপকৃত হবে।

বক্তারা মাগুরা জেলায় বসবাসরত প্রত্যেককে অন্ততপক্ষে একটি করে  করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, সবুজের ছায়ায় টেকসই বাংলাদেশ গড়তে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত